বাংলায় একটি পুরনো প্রবাদ আছে- ‘জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ’। নবীন ভোটাররা ঢাকা-৯ আসনে নৌকার প্রার্থী সাবের হোসেন চৌধুরীর কাছে তেমনটাই আবদার করেন। রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া দাবি করে তা সমাধান করা হবে কিনা, লাইব্রেরি নির্মাণ কি করা হবে, রাস্তায় যানজট নিরসন করা, ময়লা ফেলার বিন চুরি ঠেকানো, মেয়েদের জন্য খেলার মাঠ তৈরি করা, সাতার শেখার ব্যবস্থা করা, তরুণী বধুর জন্য কর্মসংস্থান সৃষ্টি – এসব স্থানীয় আবদার তো ছিলই। একজন জানতে চাইল প্রবাসীদের ভোট দেয়ার জন্য কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা? কিংবা এসএসসি শেষ করে আর্থিক সংকটে পড়াশোনা চালিয়ে যেতে না পারা শিক্ষার্থীদের অধিকারের কথা যেমন উঠে এসেছে তেমনি প্রাণীদের বেঁচে থাকার অধিকারের কথাও বাদ যায়নি। একজন আবদার করলেন, পোষা প্রাণীদের জন্য একটি হাসপাতাল তৈরি করতে হবে। ‘প্রথম ভোটারের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার সাবের হোসেন চৌধুরী এমপির কাছে এমন সব প্রশ্ন, অভিযোগ, চাওয়া-পাওয়ার কথা তুলে ধরতে হাজির হয়েছিলেন ঢাকা-৯ নির্বাচনী এলাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শেষ বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করেছিল খিলগাঁও থানা ও খিলগাঁও মডেল কলেজ ছাত্রলীগ।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ