আবুধাবি, ৩০ অক্টোবর, ২০২৩(বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ সহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলির জন্য স্বেচ্ছায় দাতাদের সহায়তার বাইরে জলবায়ু অভিযোজনের জন্য জরুরিভাবে নতুন, অনুমানযোগ্য এবং পর্যাপ্ত অনুদান-ভিত্তিক অর্থায়ন প্রয়োজন।
তিনি বলেন, আমরা দেখতে চাই যে, উন্নত দেশগুলি ২০২০ এবং ২০২৫ সালের মধ্যে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার সংগ্রহের প্রতিশ্রুতি বজায় রাখবে এবং গত তিন বছরের ঘাটতি পূরণ করতে হবে।
পরিবেশমন্ত্রী আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত প্রি-কপ ২৮ এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ কথা বলেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
শাহাব উদ্দিন বলেন, এই প্রতিশ্রুতি কীভাবে পূরণ করা হবে তা সময়মতো রিপোর্ট করা এবং হিসাব করা হবে, সে বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। এটা করতে ব্যর্থ হলে বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হবে এবং কাজের অগ্রগতি বিপন্ন করবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ