বাংলাদেশের প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এবং মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক দূত জন কেরির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তনের বর্ণিত চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছে উভয় দেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে জন কেরির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের জলবায়ু দূত প্রশমন, অভিযোজন তহবিল, প্রযুক্তি স্থানান্তর এবং সেই সঙ্গে ক্ষতির পাশাপাশি কপসহ বিভিন্ন বৈশ্বিক জলবায়ু প্ল্যাটফরমে বৃহত্তর দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন।