প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, কপ-এর মতো আন্তর্জাতিক অঙ্গনে আগামীর বিশ্বকে বদলে দিতে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের দাবিতে তরুণদের কণ্ঠস্বর জোরালো হচ্ছে। তরুণেরা কোনো নেতিবাচক উত্তর বেছে নিচ্ছে না। কারণ তারা বুঝতে পারছে বিলম্ব করার মতো আর সময় অবশিষ্ট নেই। বাংলাদেশ সরকার বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে জলবায়ু কর্মকাণ্ডে তরুণদের ভূমিকা নিশ্চিতকল্পে তাদের ক্ষমতায়নের জন্য বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন দেনদরবার প্রক্রিয়ায় তারুণ্যের সম্পৃক্ততা’ (ইয়োথ এনগেজমেন্ট ইন ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন প্রসেস) শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ