জলবায়ু পরিবর্তন আলোচনায় তারুণ্যের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকায় ‘জলবায়ু পরিবর্তন দেনদরবার প্রক্রিয়ায় তারুণ্যের সম্পৃক্ততা’ (ইয়োথ এনগেইজমেন্ট ইন ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন প্রসেস) শীর্ষক কর্মশালায় এই তথ্য উঠে আসে। আসন্ন কপ২৮ (ক্লাইমেট কনফারেন্স অব পার্টিজ) জলবায়ু সম্মেলন দেশের জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা নেওয়ার তাগিদে বাংলাদেশের তরুণদেরকে ক্ষমতায়িত করতে এই কর্মশালার আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ইউএনডিপি বলছে, ৪ কোটি ৫৯ লাখ যুব জনগোষ্ঠীর বাংলাদেশে জলবায়ু প্রভাবের কারণে যুবকরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাদের আর্থ-সামাজিক অবস্থা, নিরাপত্তা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং তাদের ভবিষ্যৎ বোধকে প্রভাবিত করে। হাতশাজনকভাবে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৃহীত অনেক রাজনৈতিক সিদ্ধান্ত যেসব এই যুবকদের ভবিষ্যত জীবিকার ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সক্ষম সেই সিদ্ধান্তগুলো গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ অত্যন্ত সীমিত। ‘জলবায়ু পরিবর্তন দেনদরবার প্রক্রিয়ায় তারুণ্যের সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছিল তরুণদের সক্ষমতা তৈরির মাধ্যমে এই জটিল সমস্যাটির সমাধান করার লক্ষ্যকে সামনে রেখে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ