বর্তমানে চলমান কাজগুলো চালিয়ে যাওয়ার জন্য নতুন মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সোমবার দুপুরে নগরীর জোড়পুকুর খেলার মাঠ উদ্বোধন এবং মেয়র সাঈদ খোকন একাদশ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও ছিলেন কাউন্সিলর ওয়াহিদুল হাসান, স্থপতি রফিক আজম, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক প্রমুখ।