বায়ুদূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু কমছে এবং রাষ্ট্রের আর্থিক ক্ষতি হচ্ছে। শুধু অবকাঠামো, জিডিপি বা মাথাপিছু আয়ের ভিত্তিতে উন্নয়নকে না দেখে জীবনযাত্রার মান ও জনস্বাস্থ্যকে এর সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে বায়ুদূষণের মত সমস্যাগুলোর সমাধান করা সহজ হবে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মতো বায়ুর মানের ক্ষেত্রেও রাষ্ট্রের জিরো টলারেন্স রাখতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টারের আজিমুর রহমান কনফারেন্স হলে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে ‘নির্মল বায়ু নিশ্চিতকরণ : প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক জাতীয় সংলাপে আলচকরা এসব কথা বলেন।
সংলাপে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘বায়ুদূষণ একটা নীরব ঘাতক। বায়ুর মান নিয়ে কোনো আপস করা যাবে না।