প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের কোনো ধরনের উন্নয়নই সম্ভব হবে না। আমাদের সব উন্নয়নকে টেকসই করতে হলে পরিবেশকে ঠিক করতে হবে। আর তা না হলে জনগণ উন্নয়নের সুফল ঠিকমতো পাবে না। গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটরিয়ামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রিস্ক অ্যাসেসমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের
সচিব ড. ফারহিনা আহমেদ।
সাবের হোসেন চৌধুরী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যতে হবে। আর সেই কাজ আমাদের এখন থেকেই শুরু করে দিতে হবে। তা না হলে আমাদের আগামীর প্রজন্ম বসবাস করার মতো পৃথিবী পাবে না।