ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, জানি না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা। তিনি যদি করতে পারেন আমি বলব আমাদের এলাকায় এসে নির্বাচন করেন। আমরা সেই চ্যালেঞ্জ নিতে রাজি আছি। আমাদের মধ্যে কোনো দুর্বলতা নেই। আমরা কাউকে ঠকিয়ে কিছু করি না, কারোর ওপর কোনো অবিচার করি না, বরং আমরা আমাদের সাধ্যের বেশি গিয়ে কাজ করার চেষ্টা করেছি। গতকাল শনিবার বিকালে রাজধানীর মুগদা এলাকার ৭১ নম্বর ওয়ার্ডের ৫ ও ৬ নম্বর ইউনিটের মুরুব্বিদের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।