দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক জলবায়ু সম্মেলন-২০২৩। আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকায় এই সম্মেলন শুরু হয়, যা চলবে রোববার পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।