ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছু নেই, আমরা আমাদের কর্মের ফলে এই দুর্যোগ তৈরি করেছি। এটা মানবজাতির সৃষ্ট দুর্যোগ। গতকাল বুধবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং উন্নয়ন সম্পর্কবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তরুণ প্রজন্মকে প্রাকৃতিক দুর্যোগ না বলার আহ্বান জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিসিএডির পরিচালক অধ্যাপক সালিমুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ রেজাউর রহমান প্রমুখ।