ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। টেকনোলজি ব্যবহার করে তরুণদের এই সমস্যা মোকাবিলায় দায়িত্ব নিতে হবে। বিশ্বে ছায়া সংসদ প্রতিষ্ঠিত একটি চর্চা, বাংলাদেশ যুব জলবায়ু সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারবে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটরিয়ামে দেশের ৩০০টি সংসদীয় আসনের যুব প্রতিনিধিদের নিয়ে পরিবেশ বিষয়ক ছায়া সংসদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাবের হোসেন চৌধুরী বলেন, এ বছর আমাদের বাজেটে জলবায়ুর জন্য ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে ?আজকে যদি আমাদের এই জলবায়ুর সমস্যা না থাকত তাহলে এই টাকা আমরা স্বাস্থ্য, শিক্ষা, আইসিটিসহ দেশের অন্যান্য খাতে ব্যবহার করতে পারতাম। এজন্যই বলছি জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। তবে আমরা ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে থাকতে চাই না।

ইপেপার পড়তে এখানে ক্লিক করুনঃ