দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ কর্মী এবং বিশেষজ্ঞরা। বুধবার (৩০ আগস্ট) রাজধানীর পর্যটন ভবনে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) আয়োজিত ‘প্লাস্টিক পল্যুশন টুওয়ার্ডস প্লাস্টিক ট্রিটি নেগোসিয়েশন’ শীর্ষক এক সভায় বক্তারা এ কথা বলেন।