ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, যারা বাংলাদেশকে মানতে পারেনি তারাই জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। কিন্তু ঘাতকরা তার স্বপ্নকে হত্যা করতে পারেনি। তারই কন্যা শেখ হাসিনা পিতার দেখানো স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন।
গতকাল রবিবার বিকালে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার অডিটোরিয়ামে সবুজবাগ, খিলগাঁও ও মুগদা থানা যুব মহিলা লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।