ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার অসীম ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ১৯৭৫ সালে ঘাতকরা শুধু তাকেই হত্যা করেনি, তারা তার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। যারা এই হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিল, যারা হত্যার পরিকল্পনা করেছে তারা সবাই বাংলাদেশের শত্রু।
গতকাল শনিবার বিকালে রাজধানীর সবুজবাগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ সব শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ