ঢাকা-৯ নির্বাচনী এলাকায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল ও অপরাধ দমনে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এমপির ব্যক্তিগত উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন কার্যক্রম আজ বৃহস্পতিবার সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের ‘বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ’ অডিটোরিয়ামে উদ্ধোধন করা হয়।