জলাভূমির দেশ বাংলাদেশ। এ দেশের প্রায় সব নদী হিমালয় থেকে নেমে এসেছে। বঙ্গোপসাগর মিশে যাওয়ার আগে নদীগুলোর শাখা-উপশাখা বিস্তৃত হয়েছে, সৃষ্টি করেছে জলাভূমি। তবে বর্তমান সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পানি।
পানি না পেয়ে কখনো খরা আবার পানি বেড়ে প্লাবন, বারবার ঘূর্ণিঝড় এবং উপকূলে নোনাপানি হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এসব হুমকির সৃষ্টি হয়েছে; কখনো তা বাড়ছে, কখনো কমছে। এসব সংকট মোকাবিলা করতে লাখো মানুষ প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে।