ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল থেকে সংগঠনকে সাজাতে চাচ্ছেন। কেননা তৃণমূলের শক্তিই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। গতকাল রবিবার বিকালে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজ মাঠে মুগদা থানাধীন ওয়ার্ড ও ইউনিটের সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭২নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীমের সভাপতিত্বে ও মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭১নং ওয়ার্ডের কাউন্সিলর খাইরুজ্জামান খাইরুল প্রমুখ।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ