সরকার দলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, করারোপের ফলে বাজেটের পর অনেক পণ্যের দাম বাড়ে। কিন্তু অর্থমন্ত্রী তামাকপণ্যের দাম নিজেই বাড়িয়ে দেন। এর মাধ্যমে তিনি তামাক কোম্পানিকে মুনাফা করার সুযোগ করে দিচ্ছেন।
তিনি বলেন, তামাকের ওপর কর আরোপ করতে চাইলে এমনভাবে করতে হবে যেন তার পুরোটাই সরকার পায়।