পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেছেন, অর্থমন্ত্রী বাজেটে সব পণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স বাড়ান, কিন্তু শুধু একটি পণ্যের দাম সরাসরি বাড়ান। সেটি হলো তামাক ও তামাকজাত পণ্য। এর ফলে পরোক্ষভাবে তামাক ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হচ্ছে। তিনি এ বিষয়ে সংসদে ব্যাখ্যা দেওয়ার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।