সাবের হোসেন চৌধুরী : মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ব্রেস্ট ফিডিং অত্যন্ত জরুরি
সুস্থ শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর সুস্বাস্থ্য গঠনে মায়ের দুধের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ব্রেস্ট ফিডিং মা ও শিশুর স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি উভয়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।