প্লাস্টিক ব্যবহারকে সম্পূর্ণরুপে ‘না’ বলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, প্লাস্টিক ব্যাবহার করে ছুড়ে ফেলি। তা নদী ও সমুদ্রে গিয়ে পড়ে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। প্রতিটি জিনিসের যোগান নির্ভর করে চাহিদার উপর। যদি চাহিদা না থাকে, তবে যোগান আসবে না। আমরা যদি প্লাস্টিক ব্যবহার না করি তাহলে যোগান কমে যাবে। তবে প্লাস্টিকমুক্ত পরিবেশ পাওয়া যাবে।