প্লাস্টিক ব্যবহারকে সম্পূর্ণভাবে ‘না’ বলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, প্লাস্টিক ব্যবহারের পর আমরা ছুড়ে ফেলি। তা নদী ও সমুদ্রে গিয়ে পড়ে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। প্রতিটি জিনিসের যোগান নির্ভর করে চাহিদার ওপর। যদি চাহিদা না থাকে, তবে যোগান আসবে না। আমরা যদি প্লাস্টিক ব্যবহার না করি তাহলে যোগান কমে যাবে। তাহলেই প্লাস্টিকমুক্ত পরিবেশ পাওয়া যাবে। ‘ডিজিটাল প্রযুক্তি : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুযোগ ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার এআইইউবিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন এন্ড পাবলিক পলিসি ফোরাম (এসটিআইপিপিএফ) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজনে করে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ