ঢাকা শহরে সবচেয়ে বেশি সবুজ এলাকা ও ফাঁকা জায়গা কমেছে গত আট বছরে। আর সবচেয়ে বেশি জলাভূমি ভরাট হয়েছে ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
রাজধানীর বাংলামোটরে বিআইপির সম্মেলনকক্ষে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, উপগ্রহের ছবি বিশ্লেষণের মাধ্যমে এই গবেষণা করেছে বিআইপি। বিআইপি ও নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।