শুধু কীটনাশক প্রয়োগ করে নয়, ডেঙ্গু মোকাবিলায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন। তিনি বলেন, আগামী বর্ষায় ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করতে আমরা লিফলেট বিতরণ কার্যক্রম নিয়েছি। ঘরে ঘরে এই লিফলেট বিতরণ করতে চাই। এভাবেই ডেঙ্গুকে আমরা সামাজিকভাবে মোকাবিলা করতে চাই। কারণ শুধু কীটনাশক প্রয়োগ করে এডিস মশার বিস্তার রোধ সম্ভব নয়।