‘প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস প্রকল্প’ প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা গড়তে উৎকৃষ্ট উদাহরণ হতে পারে। প্লাস্টিক ব্যবহারের সংস্কৃতি থেকে তরুণরাই আমাদের বের করে আনতে পারে। গতকাল রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) মিলনায়তনে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডো, এমটিবিএল এবং মাউশি’র সহযোগিতায় প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস প্রকল্পের শিক্ষামূলক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।