পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, বিশ হাজার গাছ কেটে বলা হয় অন্য জায়গায় বিশ হাজার গাছ লাগিয়ে দেয়া হয়েছে। কিন্ত বিশ হাজার গাছ কাটার ফলে যে জীববৈচিত্র্য – পশু, পাখি, উপকারী জীব, প্রাণী, উদ্ভিদ ধ্বংস হয়ে যায় তা লাগানো যায় না। জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। তবে বিলুপ্ত হওয়া উদ্ভিদ প্রজাতির লাল তালিকা প্রণয়ণ হচ্ছে। জীববৈচিত্র্যের লীলাভূমি সুন্দরবন রক্ষায় সরকারি অর্থায়নে একাধিক প্রকল্প চলমান রয়েছে।