বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি পরিকল্পনায় পরামর্শকের স্বার্থ রক্ষা হলো কি না, সেটা দেখার কোনো প্রয়োজন নেই। এই পরিকল্পনা জাপান অথবা যুক্তরাষ্ট্রের পরামর্শকরা করছেন কি না, সেটিও দেখার প্রয়োজন নেই। আমাদের দেখতে হবে দেশের স্বার্থ রক্ষা হচ্ছে কি না। দেশের স্বার্থ রক্ষা করার জন্যই সঠিক জ্বালানি চাহিদা নিরূপণ করা জরুরি।