জয়ের জন্য ১ বলে ১ রান দরকার। স্ট্রাইকে ছিলেন হাসিবুল হোসেন শান্ত। বল প্যাডে লাগার পরেই দৌড় দেন। পেছনে ফিরে তাকিয়ে দেখেন অপরপ্রান্তে খালেদ মাসুদ পাইলট পৌঁছে গেছেন। এর পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সাবের হোসেন চৌধুরী জড়িয়ে ধরলে হুশ ফেরে তার। কুয়ালালামপুরের কিলাত ক্লাবে কেনিয়াকে হারানোর আনন্দ ছুঁয়ে যায় বাংলাদেশের মানুষকেও। আজ সেই ১২ এপ্রিল, যেদিন বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়। ২৬ বছর পর আবারও হাসিবুল হোসেন শান্ত নতুন করে স্মৃতি রোমন্থন করলেন মাইদুল আলম বাবুর সঙ্গে

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ