মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় পার্ক পরিদর্শন করলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাউয়াছড়া জাতীয় পার্কে অবস্থান করে তিনি লাউয়াছড়ার অভ্যন্তর দিয়ে প্রবাহমান রেলপথ, সড়কপথ পরিদর্শন করেন। পরে ৩০ মিনিটের ট্রেইলও পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বনের ভিতর উল্লুকসহ বিভিন্ন বন্যপ্রাণী দেখেন।