বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ নিয়ে কাজ করে এমন একাধিক দায়িত্বশীল সংস্থা থেকে গত কয়েক দিনের ব্যবধানে ঢাকার বায়ু দূষণ নিয়ে উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ পেয়েছে। যা বাংলাদেশের মানুষের জন্য চরম অস্বস্তির-হতাশার। বিশে^ দূষিত শহরের তালিকায় কখনো তৃতীয়, কখনো দ্বিতীয় আবার কখনো প্রথমে চলে আসছে ঢাকার নাম। এসব রিপোর্ট গণমাধ্যম হয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরে যাচ্ছে। কিন্তু সে আলোকে কোনো ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে না। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে, ‘যার ইচ্ছে যে রিপোর্ট করুক। আমরা আমাদের মতোই চলব। মুখ বধির হলে যা হয়।’ বাস্তবতা হলো, মুখ বন্ধ রাখলেও সমস্যা দিনে দিনে পাহাড়সম হচ্ছে। কোনো কিছুই দূর হচ্ছে না। কখনো কখনো আবার পরিবেশ দূষণের উৎস চিহ্নিত হলেও সমাধানের জন্য কেউ কোনা কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ