বন অধিদপ্তরে নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়নে অর্থনৈতিক লেনদেন ও অনিয়মের ১৫ থেকে ১৬টি অভিযোগ পেয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তারা এসব বিষয় তদন্ত করবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।