করোনাকালে বাল্যবিবাহের শিকার অনেক স্কুলশিক্ষার্থী আর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যায়নি। কিশোরীদের মানবাধিকার রক্ষা করতে হলে এই বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আবার পড়ালেখায় ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে তাদের ওপর পারিবারিক নির্যাতন ও সহিংসতা বন্ধ করা না গেলে সমতা রক্ষা সম্ভব নয়।