বায়ু দূষণের কারণে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে। দূষিত এলাকাগুলোর মধ্যে ডিপ্রেশনের রোগী দেখা গেছে সবচেয়ে বেশি। তার চেয়ে কম ডিপ্রেশনের রোগী পাওয়া গেছে যারা ইটভাটার আশেপাশের এলাকায় থাকেন। ৬৫ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ডিপ্রেশনের মাত্রা দিন দিন বাড়তে থাকে। গবেষণায় দেখা যায়, পুরুষ থেকে নারীরা বেশি ডিপ্রেশনে ভোগেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত দূষণের মাত্রা থেকে এক শতাংশ দূষণ বাড়লে ডিপ্রেশনের সম্ভাবনা ২০ গুণ বেড়ে যায়।