বাংলাদেশে উচ্চমাত্রার বায়ুদূষণের কারণে বছরে ৭৮ থেকে ৮৮ হাজার মানুষ মারা যাচ্ছে। পাশাপাশি বায়ুদূষণের সংস্পর্শে আসায় উল্লেখযোগ্যভাবে শ্বাসকষ্ট, কাশি, শ্বাসনালির সংক্রমণ ও বিষণ্নতার ঝুঁকি বাড়ছে।
বিশ্বব্যাংকের ‘ব্রিদিং হেভি : নিউ এভিডেন্স অন এয়ার পলিউশন অ্যান্ড হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সারা দেশের বায়ুমানের ওপর গবেষণা করে এই তথ্য-উপাত্ত দিয়েছে।