দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক পদচারণ এখনও লাগামহীন। সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য নানামুখী সংকটের বৃত্তে। এর মধ্যেই নতুন করে দাঁড়িয়ে যাচ্ছে অবৈধ স্থাপনা। খোদ পরিবেশ অধিদপ্তরের চোখে চোখে রয়েছে পরিবেশ ছাড়পত্র ছাড়া চলা দেড় শতাধিক অবৈধ হোটেল, মোটেল ও রিসোর্ট। প্রতিদিন পর্যটকদের অনিয়ন্ত্রিত যাতায়াত, অসচেতনতা ও দায়িত্বজ্ঞানহীন আচরণ, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, পরিবেশ দূষণের কারণে সেখানকার প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে উদ্বিগ্ন সরকারি এই অধিদপ্তর। তবে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে এ দ্বীপ বাঁচাতে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে মনে করছেন সংশ্নিষ্টরা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ