আজ ১২ নভেম্বর জলবায়ু সম্মেলন কপ-২৭ এর সপ্তম দিনকে অভিযোজন এবং কৃষি দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে মোট বারোটি সম্মেলন অনুষ্ঠিত হয় যেগুলোর আলোচনায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে কৃষি ক্ষেত্রের অভিযোজন গুরুত্ব পায়।
মিশরে চলমান জলবায়ু সম্মেলন থেকে এ তথ্য জানিয়েছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।