জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় যে অর্থ প্রয়োজন, চলমান ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে তা দেওয়া এখন সম্ভব না বলে জানিয়ে দিয়েছে উন্নত দেশগুলো। এমন পরিস্থিতিতে বিশ্বের বড় ও প্রসিদ্ধ ব্যবসায়ীদের কাছে এ খাতে সহযোগিতা চাওয়ার প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। নইলে আগামী কয়েক বছরে জলবায়ু সুরক্ষা খাতের তহবিল তলানিতে পৌঁছতে পারে বলে আশঙ্কা তাদের। তবে ধনী দেশগুলোর এমন সিদ্ধান্তকে সহজভাবে নিচ্ছে না বাংলাদেশসহ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলো। ক্ষতিপূরণের অর্থ ছাড়ে ধনী দেশগুলো যুদ্ধ ও বৈশ্বিক মন্দাকে নতুন অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে বলে অভিযোগ তাদের।