পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, আমরা কপ-২৬ থেকে চেয়েছিলাম বৈশ্বিক উষ্ণায়নকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে অঙ্গীকার আদায় করবে। সেটি আমরা পাইনি। বৈশ্বিক কার্বন উদগীরণ কমানোর সীমা থেকে আমরা অনেক দূরে রয়েছি। বর্তমান লক্ষ্যগুলো পূরণ করলেও এই শতাব্দির শেষ নাগাদ ২.৫ ডিগ্রিসেলসিয়াস বৃদ্ধি পাবে।