বেসরকারি খাতের উন্নয়নে স্থায়িত্বের কৌশল বা সাসটেইনেবিলিটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি মডেল। এই মডেল অনুসরণে দীর্ঘমেয়াদে মুনাফা আসে ব্যবসা কার্যক্রমে। বিশ্ব অর্থনীতির সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রক্রিয়ায় অন্যতম হাতিয়ার হতে পারে সাসটেইনেবিলিটি। এর মাধ্যমে ব্যবসা কার্যক্রমে দীর্ঘমেয়াদে মুনাফা বাড়াবে। এটি পরিবেশের সুরক্ষা দেবে। ঘনায়মান মন্দা, খাদ্য ও জ্বালানি সংকটের এ মুহূর্তে শক্তিশালী হাতিয়ার হতে পারে সাসটেইনেবিলিটির চর্চা।