বাংলাদেশ ২০২৬ সালের পর এলডিসি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে। এরপর আমাদেরকে বিশ্ববাজারে টিকে থাকতে হবে প্রতিযোগিতা করে। সেজন্য প্রয়োজন টেকসই বা দীর্ঘস্থায়ী উন্নয়ন। আর তা নিশ্চিত করতে হলে কোম্পানিগুলোকে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে নজর দিতে হবে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘সাসটেইনেবিলিটি রিপোর্টিং বাই দ্য প্রাইভেট সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ইউএনডিপির সহযোগিতায় নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত এই সেমিনারে পরিবেশ দূযণ না করে ব্যবসা-বাণিজ্য করার দাবি উঠেছে।