জাতীয় বাজেটগুলো ঘোষণার সময় একটি থিম থাকে। আগামী বাজেটে থিম হিসেবে সাসটেইনেবিলিটি ব্যবহার করা যায় কি না- তা সরকার ভেবে দেখতে পারে বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী ।