জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় ১২টি জেলার আড়াই কোটি মানুষ ঝুঁকিতে আছে। এসব এলাকার প্রায় ৯০০ কিলোমিটার দুর্বল বেড়িবাঁধ এই ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় বাঁধ সংস্কার ও রক্ষণাবেক্ষণের তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। এ জন্য তারা প্রতিবছর জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ রাখা ও বাঁধের দুই পাশে বনায়নের সুপারিশ করেছে।