‘তরুণরা জলবায়ু সমস্যা সমাধানের ফ্রন্ট লাইনার হলেও প্রায়শই নীতি-নির্ধারণী পর্যায়ে তাদের উদ্বেগ প্রতিফলিত হয় না। তবে আমরা তরুণদের কণ্ঠস্বর এবং তাদের সুপারিশগুলোকে ইয়ুথ কপ সম্মেলনে প্রতিফলিত করার চেষ্টা করি এবং তাদের সাথে ক্রমান্বয়ে সম্পৃক্ত হচ্ছি।’
বাংলাদেশ ইয়ুথ কপ ২০২২-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৯ আসনের এমপি সাবের হোসেন চৌধুরী এ মন্তব্য করেন।