রাজধানীর গোড়ানের দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে প্রতিষ্ঠান প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।