ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, যারা বাংলাদেশে বিশ্বাস করে না, যারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবে না, সেই অপশক্তি এখনো তৎপর আছে। শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ মিলনায়তনে ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলায় সকল শহীদের আত্মার শান্তি কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আহতদের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস এ অনুষ্ঠানের আয়োজন করেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ