আঠারো বছর আগে এক শনিবারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে জড়ো হয়েছিলেন সন্ত্রাসবিরোধী শান্তি মিছিলে অংশ নেবেন বলে। তারাই সেদিন দলীয় কার্যালয়ের সামনে ভয়ঙ্কর সন্ত্রাসের শিকার হন, যার মূল লক্ষ্য ছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনেই রাস্তার ওপর একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল সন্ত্রাসবিরোধী সমাবেশের জন্য। সেখানে বোমা হামলায় নিহত হন ২৪ জন।