ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে গুলি করে সপরিবারে হত্যা করা হয়। সেই সঙ্গে হত্যার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে। কিন্তু সেই দিন ভাগ্যক্রমে বেঁচে যাওয়া তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সেই স্বপ্নকে শেষ হতে দেননি। অক্লান্ত পরিশ্রম করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরাও যদি দলমতনির্বিশেষে সব ভেদাভেদ ভুলে সোনার বাংলা গড়তে উন্নত বাংলাদেশ গড়ে তুলি তাহলেই বঙ্গবন্ধুকে যথার্থ শ্রদ্ধা জানানো হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রাজধানীর বাসাবো বালুর মাঠে দিনব্যাপী দোয়া, মানবিক কর্মসূচি ও আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পিযূষ বন্দ্যোপাধ্যায়, ৫-৬-৭ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা শমসের প্রমুখ।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ