ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, আমরা আইনের কথা বলি, অনেক সময় আইন করেও ফেলি। কিন্তু এর প্রেক্ষাপটে নীতিমালাকে সেভাবে গুরুত্ব দেই না। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য আধুনিক কোনো নীতিমালা করা হয়নি। এটিই এই খাতের প্রধান সমস্যা। দেশের স্বার্থ ও পরিবেশ রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রয়োজন আধুনিক নীতিমালা। যদি এটি করা হয়, তাহলে দেশি বা বিদেশি যে পরামর্শদাতাই নিয়োগ দেয়া হোক, দেশের স্বার্থ ব্যাহত হবে না।