জমির অভাবে পর্যাপ্ত খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠায় সবচেয়ে বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৭ জুলাই) দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠে 'বাসাবো সবুজ বলয়'-এর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ মন্তব্য করেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, প্রতি ওয়ার্ডেই ন্যূনতম একটি খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠায় আমাদের মূল লক্ষ্য। কিন্তু আপনারা জানেন, খেলার মাঠ-উদ্যান প্রতিষ্ঠা ও নান্দনিক পরিবেশ সৃষ্টি করতে সবচেয়ে বড় অন্তরায় হলো আমাদের জমির অভাব। পর্যাপ্ত জমির সংস্থান করা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ